সখীপুর বাজার সম্পর্কে
সর্বশেষ হালনাগাদ: 2026-10-29
সখীপুর বাজার কী
সখীপুর বাজার সখীপুরের নিজের অনলাইন বাজার। এখানে সখীপুরের স্থানীয় বিক্রেতারা তাঁদের কেক, বেকারি ও অন্যান্য পণ্য বিক্রি করেন, আর আমরা তা আপনার ঘরে পৌঁছে দিই।
প্রতিটি বিক্রেতা আমাদের যাচাইয়ের পরেই দোকান খুলতে পারেন। পণ্যের দাম বিক্রেতা নিজে ঠিক করেন।
কীভাবে কাজ করে
পণ্য বেছে নিন, ডেলিভারির তারিখ ও ঠিকানা দিন, অর্ডার করুন। দাম পরিশোধ করবেন পণ্য হাতে পেয়ে, ক্যাশ অন ডেলিভারি।
অর্ডারের পর একটি ডেলিভারি কোড পাবেন। পণ্য হাতে পেলে কোডটি ডেলিভারি দাতাকে বলবেন, এতে নিশ্চিত হয় পণ্য সঠিক মানুষের কাছে পৌঁছেছে।